ছড়ার পাতা-রূপকথার কন্যে-ইন্দ্রাণী সরকার-জয়ঢাক৪৮

chhorarupkatharkonye

রূপকথার এক অচিন দেশে
এক যে ছিল কন্যা
নীলসায়রে ডুব দিয়ে সে
আনতো রূপের বন্যা
নীল তারাদের  বন্ধু সে যে
নীল চাঁদনী মেয়ে,
নীল পাখিদের রং মাখানো
সবাই থাকে চেয়ে
নীল ঘাগরি পরণে তার
চুলে নীলের জরি
কন্যে আমার বড়ই মধুর
আহা মরি মরি

ছবিঃসংঘমিত্রা

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply