তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে

পায়ের ওপর পা-টি রেখে তরণীদাস খুড়ো
আয়েস করে থালা ভরে খাচ্ছে মাছের মুড়ো
এমন সময় ঘরে ঢুকে ওপার গাঁয়ের আলী
বলল ওরে তরণীদাস যাবি না বকখালি?
খুড়ো বলে মাছের লোভে সব গিয়েছি ভুলে
এই কে আছিস আলীভাইকে বসতে দে না টুলে
দুজনে আজ বকখালিতে ধরব মাছের পোনা
যে যাই বলুক কারো বারণ আজকে তো মানবো না।
ছবিঃ অরিঘ্ন