
যে আমাকে বাঁ-হাত দেখায়
চুপটি হাঁটে পুকুর পাড়ে,
পাখি দেখতে নেয় না সাথে
বললে বরং আছাড় মারে ।
ফুল কুড়িয়ে আনে একা
সূর্যি সোনা জাগতে বাকি,
বুলবুলিকে জাম দিতে কয়
পড়ার ঘণ্টা দিয়ে ফাঁকি!
তুমিই বলো, সে কখনো
হতে পারে আমার সাথী
ঘরে ঘরে জ্বালিয়ে দিতে
অনির্বাণ এক জ্ঞানের বাতি?
ছবিঃ অন্তরা