ছড়ার পাতা-নয়ন দাসের মেজাজ-তরুণ কুমার সরখেল-জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে

chhoranayandas

দাশনগরের নয়ন দাশের মেজাজ ভীষণ কড়া
রেগে গেলে ভেঙে ফেলেন নিজের দাঁতের গোড়া
ছিঁড়ে ফেলেন টপটপাটপ মাথার যত চুল
রেগে গেলে ঠান্ডা ঘিলু থাকে না বিলকুল
এই তো সেদিন বাজার গিয়ে যেই না দুটো ষাঁড়ে
টান মেরেছে থলিতে তার অমনি তাদের ঘাড়ে
পড়ল নয়ন সটান গিয়ে ধরল তাদের ঠেসে
লোকজন সব ভয়েই মরে কেউ বা ওঠে হেসে
অবশেষে ফিরল নয়ন রিকশা চেপে বাড়ি
হাত ভাঙল, পা ভাঙল মুখ হল তার হাঁড়ি

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply