ছড়ার পাতা-পরিরা এসেছিল-হীরক সেন-বর্ষা ২০২৩

ই লেখকের আগের ছড়াঃ পিকনিকগল্প নয়কো অল্পগড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা, মুখ বন্ধ, সকরুণ কাহিনি,বনের খবর , এই ছড়াটা, রাত দুপুরে, ভূত ভূতুড়ে

chhoraporirahiraxen

কাল রাত্তিরে পরিরা এসেছিল।
প্রথমে পাশের বাগানে,
ফুল ফোটানোর চেষ্টা করল।
তারপর বসন্ত বাতাসে,
চাঁদের আলোয় চান করতে গেল।
কিন্তু এই গরমে,
না ফুটল ফুল, না হল চান।
তখন আমার জানালায়,
টোকা মেরে বলল,
এসি চলছে কি?
তাহলে একটু রেস্ট নিতাম।
আমি জানালা খুলে,
তাদের ভিতরে ডাকলাম।
তারপর, কিছুক্ষণ বসে
শুরু করল খেলা।
সকালে উঠে দেখি,
হইচই ব্যাপার।
ফুলদানি ভাঙা।
শো-কেসের পুতুল ওলটানো।
সবাই আমাকে বলল,
আমি জানালা খুলে
শুয়ে পড়েছি বলেই
বিড়াল ঢুকে তছনছ করে গেছে।
আমি যখন বকা খেয়ে চলেছি,
নীচ থেকে মিনি
মিয়াওঁ মিয়াওঁ করে প্রতিবাদ করছিল।
কিন্তু হায়, তার কথাও
আমি ছাড়া কেউ বোঝে না।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply