সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে, শরতের আঙিনায়, ভূত-সন্দেশ, আঁকছি সবই কাব্যপটে, বাংলা আমার মাতৃভাষা

এক দুই তিন চার পাঁচ দিনে শেষ,
তবু কিছুদিন তার রয়ে যায় রেশ!
সুবাসিত শিউলি ও সাদা কাশফুল,
সোনা রোদ গায়ে মেখে হাসে ঘাসফুল!
আকাশের নীলিমায় দুধ-সাদা মেঘে,
পেঁজা তুলো হয়ে ভাসে বাতাসিয়া বেগে!
কাঁচপোকা টিপ যেন আলো-মাখা রাতে,
জলপিপি ছন্দের আবেগে সে মাতে!
এইসব বার্তায় মাগো তুমি আসো,
টাকডুম খুশিতে খুব ভালোবেসো!
তবু কিছুদিন তার রয়ে যায় রেশ!
সুবাসিত শিউলি ও সাদা কাশফুল,
সোনা রোদ গায়ে মেখে হাসে ঘাসফুল!
আকাশের নীলিমায় দুধ-সাদা মেঘে,
পেঁজা তুলো হয়ে ভাসে বাতাসিয়া বেগে!
কাঁচপোকা টিপ যেন আলো-মাখা রাতে,
জলপিপি ছন্দের আবেগে সে মাতে!
এইসব বার্তায় মাগো তুমি আসো,
টাকডুম খুশিতে খুব ভালোবেসো!