ছড়ার পাতা-নেই শৈশব-সৌমেন দাস-বর্ষা ২০২৩

সৌমেন দাসের আগের ছড়া – ধবধবে চাঁদখানা,ইরিং বিরিং তিড়িং ছা, স্মৃতি যত

chhoraneishoishob
চারিদিক থমথমে
নিঝ্ঝুম রাত,
আলসেমি ছায়া আঁকে
এক ফালি চাঁদ।
মিটিমিটি জ্বলে ওঠা
জোনাকির ভিড়ে,
ফেলে আসা স্মৃতি যত
আসে ফিরে ফিরে।
ঠাকুমার মুখে সেই
রূপকথাপুর,
কল্পেতে ভেসে যাওয়া
ইচ্ছে দুপুর।
মায়াবিনী পিশাচের
ডঙ্কা বাজে,
পাড়ি দেয় রাজপুত
পক্ষীরাজে।
নিশ্চুপ আঁধারিতে
নেই কোনও সাড়া,
একরাশ বিস্ময়
মনে দেয় নাড়া।
আছে রাজা, আছে রানি
আজও আছে সব—
ছেলেবেলা আছে শুধু
নেই শৈশব!

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply