ছড়ার পাতা-দুই সই-সুস্মিতা কুন্ডু-বর্ষা ২০২৩

chhorasusmita

লালপরী নীলপরী,
খেলছিল লুকোচুরি।
গাছে গাছে ফুলে ফুলে,
ডানা নেড়ে দুলে দুলে।
গোলাপের আড়ালে,
লালপরী দাঁড়ালে।
রঙে রঙ মিশ খায়,
নীলপরী খুঁজে যায়।
কোথা গেল লালসই?
দেখা তার পায় কই।
নীলপরী ভয়ে বুক,
ধুকপুক ধুকপুক।
সই বুঝি হারালো
হাতটা কে বাড়ালো!
পিছু ফিরে দেখে যেই
লালপরী আছে ওই।
দেখা পেয়ে অবশেষে
দুই সই ওঠে হেসে।
মনটা যে জুড়োলো,
লুকোচুরি ফুরলো।

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply