ছড়ার পাতা-আইন জারি -তরুণ কুমার সরখেল-পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

chhora aain jaari

গাঁয়ের মোড়ল সবকে ডেকে আইন জারি করে
ভুলেও যেন আখের পানা খাবে না পেট ভরে
কেউ যদি খায় ফাইন হবে রাখুন সবাই জেনে
(কেউ খাবেনা মোড়লকে সব হাড়ে হাড়েই চেনে)
বুদ্ধি কমে ওজন বাড়ে অকালে চুল পড়ে
গ্যাস অম্বল লেগেই থাকে দাঁত ক’পাটি নড়ে
সেই মত সব গাঁয়ের লোকে খায়না আখের পানা
আর কেউ নয় মোড়ল ভায়ার স্বয়ং যখন মানা
ছবিঃ সৌভিক

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply