ছড়ার পাতা-আকাশ -রুচিস্মিতা ঘোষ-পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

chhoraaakaash
পিঁপড়ে বলে, হাতিদাদা চড়ব তোমার পিঠে
হাতি বলে, পিঠটা আমার নয়কো মোটে মিঠে।
পিঁপড়ে বলে, পিঠটা তোমার অনেক উঁচু তাই
মাটি ছেড়ে সেই উঁচুতে দেখব আকাশটাই।
হাতি বলে, আকাশ দেখার সাধ হয়েছে তোর?
আমার পিঠে চড়তে গেলে রাত হবে যে ভোর।
সূয্যিমামা রঙের খেলা খেলবে আকাশ জুড়ে
বিভোর হয়ে দেখিস তখন, নয় সে বেশি দূরে।
পিঁপড়ে বলে,অনেকদিনের সাধ মেটাব ভাই
হাতিদাদা বড্ড ভাল, তোমার জুড়ি নাই।
ছোট্ট পায়ে পিঁপড়ে হাঁটে, চড়ছে হাতির পিঠে
সুড়সুড়িতে হাতিদাদার ঘুমটি হবে মিঠে।
ছবিঃ সংঘমিত্রা

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply