ছড়ার পাতা-আদর -তোফায়েল তফাজ্জল-পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

choraador
আদর পেয়ে একরোখা মন বানর সেজে গেছে
সুযোগ পেলেই সময় কাটায় গাছে নেচে নেচে।
পেয়ারা খায়, পটল ছেঁড়ে কলা কাড়ে পথে 
খেলনা কাড়ে ঝুড়ি থেকে রুপুর উল্টো রথে।
ডালে বসে ভেংচি কাটে ফেরত দিতে বললে  
রুটি বা ডাল হাতিয়ে নেয় কেউ একাকি চললে।
মুড়ি চিঁড়ে মুড়কি নিয়ে করে কাড়াকাড়ি  
খামচিয়ে দেয়,চুল ছিঁড়ে নেয় করলে বাড়াবাড়ি।
চানাচুরের প্যাকেট নিয়ে করে টানাটানি 
বক দেখিয়ে, ফোড়ন কেটে লাগায় হানাহানি।
ঢিল দিলে মন এমন ভাবে মাত্রা ছেড়ে যায় 
এদিক সেদিক খেতে খেতে নিজের কপাল খায়।
ছবিঃ ইন্দ্রশেখর

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply