ছড়ার পাতা-পুজোর ছুটি-প্রকল্প ভট্টাচার্য- পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

chhoraapujor chuti
পুজোর ছুটিতে কেউ উটি যেতে চায় না।
কাকিমারা কাকিনাড়া যাবে, কি আনন্দ,
ছোটকাকা বলে ফাঁকা জায়গা পছন্দ;
মাসিমারা হাসিমারা যাবে বলে বায়না।
মামা যাবে পুরী, সাথে হামাগুড়ি বাচ্চা।
মামী বলে ‘আমি একা নেব কত ঝক্কি!’
হাতে হাতে সামলাতে সাথে যাবে লক্ষ্মী,
তাতেও হয়নি রাজি, শেষে বলে ‘আচ্ছা!’
পাহাড়ে বেড়ালে বাড়ে ছোড়দির সর্দি।
এই শুনে দাদা একগাদা সাদা রাংতা
মুড়ে পাহাড়ের চুড়ো করে (কী ফ্যাচাং তা!)
বলে ‘দ্যাখ, এহি পর হিমালয় কর দি!’
এইতালে জুটি বেঁধে চল মোরা দুটিতে,
ছুটি পেলে স্কুটি নিয়ে ঘুরে আসি উটিতে!!
ছবি সংঘমিত্রা

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply