
সোনামোতি সোনার মেয়ে বল্ দেখি তুই কার?
কাজল কালো মেঘের নাকি কুসুম আকাশটার?
সাত রঙা ওই রামধনুর না দূরের পাহাড়টার?
রূপসা রুপো চাঁদের নাকি ওই নীহারিকার?
তিরতিরে ওই ঝর্নার, না জংলি ঝোরাটার?
পদ্ম ফুলের পাপড়ির না দুষ্টু ভোমরাটার ?
সোনামেয়ে বললো হেসে, মেঘের কাজল পরি,
চাঁদ পাহাড়ে পৌঁছিয়ে যাই খেলতে লুকোচুরি।
রামধনু রঙ গায়ে মেখে যাই তারাদের বাড়ি ,
কুসুম আকাশ পেরিয়ে দিই নীহারিকায় পাড়ি।
ঝর্নাজলে গা ভিজিয়ে জংলি ঝোরায় খেলি
পদ্মফুলের পরাগ মেখে ভোমরা-পাখা মেলি।
ছবিঃ সংঘমিত্রা