
সময়-টময় বদলে গেছে দিন এসেছে খাসা
স্কাইস্ক্র্যাপারের লোহার বিমে ভূতপেত্নীর বাসা
জানলা দিয়ে দেখেন তাঁরা হিউম্যানিটির সুখ
ইচ্ছে হলেই স্কাইপে কথা অথবা ফেসবুক
এমন সময় মহান আত্মা কবীন্দ্রনাথ রবি
দেখে এলেন ‘ভূতের ভবি ষ্যৎ’ নামে এক ছবি
সেখান থেকেই ইনস্পিরেশান জুটলো যতটুক
তৈরি হল জাল সোসাইটি, দুরন্ত স্পুকবুক
স্টিভ জোবসের প্রোগ্রামিং আর সাইট চালান যম
ঠিকানা চাও? তিন ডবলু স্পুকবুক ডট কম