
কাশের বনে লাগল দোলা
আগমনীর সুরে,
চতুর্দিকে খুশির মেজাজ
একূল ওকূল জুড়ে,
আকাশ বুকে মেঘের ভেলা
ঝিলমিলে রোদ্দুর,
মায়ের আসার আনন্দে মন
খুশিতে ভরপুর,
নতুন জামা, নতুন জুতো
নতুন নতুন সাজ,
পুজোর ক’দিন শুধুই মজা
থাকবে নাকো কাজ।

কাশের বনে লাগল দোলা
আগমনীর সুরে,
চতুর্দিকে খুশির মেজাজ
একূল ওকূল জুড়ে,
আকাশ বুকে মেঘের ভেলা
ঝিলমিলে রোদ্দুর,
মায়ের আসার আনন্দে মন
খুশিতে ভরপুর,
নতুন জামা, নতুন জুতো
নতুন নতুন সাজ,
পুজোর ক’দিন শুধুই মজা
থাকবে নাকো কাজ।