ধাঁধা মজা রহস্য – ধাঁধাঁ- ইন্দ্রশেখর- জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

জয়ঢাকের ধাঁধার বই

 

ধাঁধাঁ

প্রথম ধাঁধা

সেকেন্ডে আধবার, মিনিটে একবার, ঘণ্টায় আধবার, দিনে একবার, সপ্তাহে শূন্যবার। মাসে কবার?

দ্বিতীয় ধাঁধা

কল্পনা করে নাও তুমি একটা ডুবন্ত নৌকোয় বসে আছ এবং তোমার চারপাশে অসংখ্য নরখাদক হাঙর ভাসছে নৌকোটা ডোববার অপেক্ষায়। তোমার কাছে কোনও অস্ত্র নেই, রেডিও নেই। কীভাবে তুমি বাঁচবে?

তৃতীয় ধাঁধা

লোকটা তার ঘরে আসা মানুষটির একমাত্র ছেলেকে শুট করে, জলের তলায় চুবিয়ে রেখে, দড়িতে ঝুলিয়ে দিয়ে খানিকক্ষণ বসে রইল। তারপর সেই মানুষটা লোকটাকে টাকাপয়সা দিয়ে চলে গেল। লোকটার ঘরটার নাম কী হতে পারে?

চতুর্থ ধাঁধা

আমার বাড়িতে যত পুষ্যি আছে তাদের তিনটে বাদে সবগুলো গাধা, তিনটে বাদে সবগুলো ঘোড়া, তিনটে বাদে সবগুলো গরু আর তিনটে বাদে সবগুলো বেড়াল।  সব মিলিয়ে কতগুলো পুষ্যি আছে আমার বাড়িতে বলোতো? কোনটা কতগুলো করে আছে?

পঞ্চম ধাঁধা

একটা বোবা লোক তার বন্ধুকে নিয়ে রেলস্টেশনে গেছে। টিকিটের দাম পাঁচ টাকা। বন্ধু দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। বোবা লোকটা দুজনের জন্যে টিকিট কাটতে গেছে। কাউন্টারের ফুটো দিয়ে সে দশ টাকা বাড়িয়ে দিল ভেতরে। কটা টিকিট চাই সে নিয়ে সে কোন ইশারা করেনি। কাউন্টারের লোকটা তাকে কিছু জিজ্ঞাসা না করেই একটার বদলে দুখানা টিকিট বাড়িয়ে দিল। কাউন্টারের লোকটা বুঝলো কীভাবে যে বোবা লোকটা দুটো টিকিট চাইছে?

ষষ্ঠ ধাঁধা- ড্রুডল- এটা কীসের ছবি?

dhadhadroodle

সপ্তম ধাঁধা- এটা কোন অনুষ্ঠানের ছবি?

dhadhakiserchhobi

অষ্টম ধাঁধাঁ

এই কবিতাটা বাংলায় অনুবাদ করো-

TRBA
TRBA
BADBK
DDLO
PCLO
RLOK

উত্তরের জন্য এইখানে ক্লিক করো

 

ধাঁধা মজা রহস্য লাইব্রেরি   

Leave a Reply