ধাঁধা মজা রহস্য – কুইজ- ইন্দ্রশেখর-জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

জয়ঢাকের ধাঁধার বই

 

কুইজ

তুমি একজন ভ্যাম্পায়ার কিনা জানতে গেলে এই কুইজটা করোঃ

১। তোমার কাছে দিনরাতের মধ্যে প্রিয় সময় কোনটা? (ক)সকাল (খ) দুপুর  (গ)সন্ধে (ঘ)মাঝরাত

২। তোমার ঘরের দেয়ালের ডেকোরেশন কী (ক) ভ্যাম্পায়ারের ছবি (খ) নিউ মুন-এর  পোস্টার (গ) কিচ্ছু না (ঘ) ভেজা লাল

৩। তোমায় যদি একটা পোশাক কেনবার সুযোগ দেয়া হয় তুমি কোনটা কিনবে?

(ক) কালো লেদার ট্রাউজার (খ) লাল রুমাল (গ) কিছু না (ঘ) কালো মোজা

৪। বাদুর উড়তে দেখলে তুমি মনে মনে কী বল?

(ক) কী রে, কী খবর? (খ) ওরে বাবা গো (গ) আহা কী সুন্দর (ঘ) জঘন্য জীব

৫। ছুটিতে বিদেশ যেতে পেলে কোথায় যাবে?

(ক) ট্রান্সিলভ্যানিয়া (খ) লন্ডন (গ) বিশালগড় (ঘ) কোথাও যাবো না

৬। মুরগির ঝোলে হাড়ের মধ্যে রক্ত লেগে থাকলে তুমি কী কর?

(ক) খাবারটা ফেলে দি (খ) রক্তটা ধুয়ে মাংসটা খেয়ে ফেলি (গ) কপাৎ করে মুখে পুড়ে দিই (ঘ) মাকে জিজ্ঞেস করি কী করব?

৭। তরকারীতে রসুন পড়লে তুমি কী কর?

(ক) খাবার ছেড়ে পালিয়ে যাই (খ) মহানন্দে খেয়ে ফেলি (গ) বমি করে দি (ঘ) ভালো পদ হলে রসুনটা ফেলে খাবারটা খেয়ে ফেলি

৮। কেমন বিছানায় শুতে ভালোবাসো?

(ক) মাটিতে (খ) মাদুরে (গ) সোফায় (ঘ) গদিওয়ালা বিছানায়

৯। ইশকুলে মাস্টারমশাই বকলে তোমার কী মনে হয়?

(ক) যেদিন বাগে পাবো মজা দেখিয়ে দেব (খ) এর মুন্ডুটা ছিঁড়ে গেন্ডুয়া খেলব (গ) গলায় দাঁত বসিয়ে রক্ত খাব (ঘ) ভ্যাঁ-অ্যাঁ অ্যাঁ-

১০। স্বপ্নে কখনো ভ্যাম্পায়ার দেখলে তুমি কী বলো?

(ক) নমস্কার স্যার। ভালো আছেন? (খ) যা ভাগ! (গ) মারবেন না স্যার। (ঘ) গুড মর্নিং , কাজকর্ম কেমন চলছে?

কুইজের জবাবগুলো ভেবে রাখো।  তারপর এই বিভাগের উত্তরের পাতায় গিয়ে দেখো তুমি কত  পারসেন্ট ভ্যাম্পায়ার।

 

ধাঁধা মজা রহস্য লাইব্রেরি   

Leave a Reply