ধাঁধা মজা রহস্য – জানো কী?- ইন্দ্রশেখর-জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

জয়ঢাকের ধাঁধার বই

 

জানো কী?

১। কুমির জিভ বের করতে পারে না।

২। চিংড়ির হৃৎপিন্ড থাকে মাথায়

৩। হাঁচবার সময় হৃৎপিন্ড খুব কম সময়ের জন্য থেমে যায়

৪। কথায় বলে উটপাখি নাকি বালিতে মাথা গুঁজে লুকোয়।  কথাটা একেবারে মিথ্যে। বাবা অস্ট্রিচ ডিম লুকোবার জন্যে বালিতে গর্ত খোঁড়ে মুখ দিয়ে। সে ছাড়া তারা কক্ষনো বালিতে মাথা লুকিয়ে বসে না।

৫। শুয়োরেরা আকাশের দিকে কখনো তাকাতে পারে না।

৬। পৃথিবীর শতকরা পঞ্চাশ ভাগ মানুষ কখনো টেলিফোন ব্যবহার করেনি।

৭। খুব জোরে হাঁচলে পাঁজরার হাড় ভাঙবার খবর পাওয়া গেছে।

৮। এক ঘণ্টা ইয়ারফোন ব্যবহার করলে কানে সংক্রমণের সম্ভাবনা বাড়ে সাতশো গুণ।

৯। দেশলাই আবিষ্কারের আগে লাইটার আবিষ্কার হয়েছিল।

১০। বেশ কিছু ধরনের লিপস্টিক বানাতে মাছের আঁশ ব্যবহার হয়।

ধাঁধা মজা রহস্য লাইব্রেরি   

Leave a Reply