ধাঁধা মজা রহস্য- পুরোনো জয়ঢাক৫০-শরৎ ২০১৫

ধাঁধা মজা রহস্য লাইব্রেরি

dhadha moja

ধাঁধা

এক:

আবার পল্টুদা… একমাস পরে দেখা হল। “কী খবর পল্টুদা? এখন নাকি কোলকাতায় খুব গরম?” জিজ্ঞেস করায় বলল – “নিঃশ্বাস নেওয়ার সময় নেই… এক মিনিটের মধ্যে একশ’টা আলাদা আলাদা  ইংরেজি শব্দ বল দেখি, যার একটার মধ্যেও কিন্তু ‘এ’ ‘বি’ ‘সি’ ‘ডি’ থাকতে পারবে না… তার পর বাকি কথা!”

কি মুশকিল… আমি তো ভেবে চিন্তে বলে দিলুম! তোমরাও চেষ্টা করে জানিও তাহলে…

দুই:

পল্টুদা গাড়ি কিনেছে… তার জন্য আগেই নাকি “টেস্ট ড্রাইভ” দিয়ে হিসেব করে নিয়েছে গাড়ির “অ্যাভারেজ স্পিড”। বিকেলবেলায় ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে, একটু দুরে একটা জায়গায় গিয়ে, ঘন্টায় ষাট কিলোমিটার বেগে সন্ধেবেলায় ফিরে এল। “মানে, আপনার গড়পরতায় ৪৫ কি.মি. প্রতি ঘন্টা পড়ল!” – এ কথা পল্টুদা মানতে নারাজ… তোমরা মানছ?

তিন:

“শুধু দুটো কাঠিতে হাত দিতে পারবে… আর এই বলটা গ্লাসের বাইরে আনতে হবে! বলটা কিন্তু ছোঁয়া চলবে না…” মনে করিয়ে দিল পল্টুদা!

dhadha5001

কুইজ

কত সাহসী তুমি? মিথ্যে কথা বলো? তুমি কি সাবধানী মানুষ? তিনটে প্রশ্নের উত্তর জানতে হলে এই কুইজটা করে ফেলো।

 ১। ঝড়বৃষ্টির রাতে একলা বাড়িতে ভূতের সিনেমা দেখে ফেলবার পর তুমি ঘুমোতে পারো?

(ক) না।  (খ) হ্যাঁ। মাথায় কম্বল মুড়ি দিয়ে  (গ) ঘুমুই না , আরেকটা ভূতের ছবি দেখি

২। রাতে পাশের খালি ঘরে ক্যাঁচকোঁচ শব্দ পেলে তুমি কী ভাবো?

(ক) জ্বালালে দেখছি। ঘুমুই কীকরে? (খ) মোবাইলে মাকে পাশের ঘরে ফোন করি (গ) উঠে দেখতে যাই

৩। বাবার সঙ্গে শুয়ে আছো। পাশের ঘরে ক্যাঁচকোঁচ। কী করবে?

(ক) বাবাকে ডাকবো, তারপর চুপ করে শুয়ে থাকবো (খ) কে রে তুই বলে চিৎকার করব (গ) উঠে দেখতে যাবো

৪।একা থাকলে লাইট জ্বেলে শোও নাকি?

(ক)হ্যাঁ (খ) না (গ) ভূতের সিনেমা দেখলে তবেই

৫। একটা ভূতুরে বাড়িতে গেছ দুই বন্ধু মিলে রাত কাটাতে। সন্ধের পর বন্ধু ঘুরে আসছি বলে পালিয়ে গেল। তুমি কী করবে?

(ক) পালাবো (খ) থেকে যাবো (গ) মাকে ফোন করে জিজ্ঞেস করব কী করা উচিৎ

৬। রাতে অন্ধকার ঘরে ঢুকলে কী মনে হয়

(ক) এই বুঝি কেউ হাত ধরল (খ) ধুস , কী অন্ধকার  (গ) চোর নেই তো?

৭। “এ মন্দিরে ভূত আছে,” বেড়াতে গিয়ে গাইড তোমায় বলল সন্ধের মুখে। কী করবে?

(ক) বাইরে একা দাঁড়িয়ে থাকবো (খ) ঢুকে একটু দেখেই এক দৌড়ে বেরিয়ে আসবো (গ)রামরাম বলতে বলতে ঢুকে পড়ব।

৮। বাবা নতুন ফ্ল্যাট কিনছে বেজায় সস্তায়। ভারী সুন্দর ফ্ল্যাট। তোমার মনোমত। তবে সস্তা কারণ কদিন আগে ওখানে একটা সুইসাইড হয়েছে আর তাই কেউ কিনতে চাইছে না। তুমি কি রাজি?

(ক) রাজি। তবে ওঝা ডেকে ভূত তাড়াবো। (খ) একদিন কাটিয়ে দেখে নেবো (গ) সস্তায় যখন পাচ্ছি তখন—

৯। রাতে একা একা বাড়ি ফিরতে হলে কী মনে হয়?

(ক) উপায় নেই। যেতেই হবে (খ) একটু গান গাই  (গ) ডাইনে বাঁয়ে পেছনে তাকাতে তাকাতে আসি

জানো কী?

১। শতকরা ১১ ভাগ মানুষ বাঁ হাতি

২। আগস্ট মাসে সবচেয়ে বেশি মানুষ জন্মায়

৩। লালার সঙ্গে না মেশা অবধি খাবারের স্বাদ পাওয়া যায় না।

৪। শোয়ার পর থেকে ঘুম আসতে একজন মানুষের গড়ে সাত মিনিট সময় লাগে

৫। ভালুকের বেয়াল্লিশটা দাঁত হয়

৬। অস্ট্রিচের চোখ তার মস্তিষ্কের চেয়ে আয়তনে বড়

৭। কোন দুখানা কর্ন।ফ্লেকের টুকরো এক চেহারার হয় না।

৮। শতকরা আট ভাগ মানুষের একটা অতিরিক্ত পাঁজর থাকে

৯। শতকরা ৮৫ ভাগ গাছ সামুদ্রিক

১০। হাওয়াইএর বর্ণমালায় বারোটা অক্ষর।

ড্রুডল

বলোতো এটা কীসের ছবি?

dhadha5002

কীসের ফটো

SAMSUNG

শব্দখেলা

dhadha5004shobdokhela

—————————————

উত্তর

 ধাঁধা-র উত্তর

এক: zero, one, two, three, four… ninety-nine (এই একশ’টা শব্দের মধ্যে এ, বি, সি, ডি নেই!)

দুই: ৩০ কিমি যায় ১ ঘন্টায়

১ কিমি ১/৩০ ঘন্টায়

ফেরার সময়

১ কিমি ১/৬০ ঘন্টায়

যদি দুরত্ব কে “x” কি.মি. ধরি,

তাহলে ২x কি.মি. যায় = (x/৩০ + x/৬০) ঘন্টায়

১ ঘন্টায় যায় = (২x) / (x/৩০ + x/৬০) কি.মি.

সুতরাং, গড় গতিবেগ = ৪০ কি.মি. প্রতি ঘন্টা (৪৫ নয়!)

তিন: বল গ্লাসের বাইরে এইভাবে…

dhadharsponse

কুইজের উত্তরঃ

মিথ্যেবাদি

গ,গ,গ,খ,খ,খ,ক,গ,খ,

যতগুলো না মিলবে তাকে দশ দিয়ে গুণ করে ১০০ থেকে বাদ দাও। তুমি তত পার্সেন্ট মিথ্যুক

সাহসী

খ,ক,খ,গ,গ,ক,গ,খ,ক

যতগুলো না মিলবে তাকে দশ দিয়ে গুণ করে ১০০ থেকে বাদ দাও। তুমি তত পার্সেন্ট সাহসী

সাবধানী

খ,খ,ক,ক,ক,গ,খ,ক,গ

যতগুলো না মিলবে তাকে দশ দিয়ে গুণ করে ১০০ থেকে বাদ দাও। তুমি তত পার্সেন্ট সাবধানী

ড্রুডলের উত্তর

একটা কাঠের পাওয়ালা জলদস্যু মুরগির পায়ের ছাপ

কীসের ফটোঃ

মায়ের মাথায় মেহেন্দি মেখেছে।

শব্দখেলা

জামা ইবাবু  কম লা লেবু একলাখেওনা

হাতের তেলোয় ভাতের ফ্যান

মাদুর্গা পুজো

আবোলতাবোল

গভীর অন্ধকা

Leave a Reply