Toyঢাক-ছড়া- আমার শরীর- অর্কজ্যোতি- বর্ষা ২০২১

likhiboarkajyoti

আমার আছে দুটো ঠ্যাং
আমি নাচি ড্যাং ড্যাং
আমার কানে দুটো দুল
বাড়িতে মাকড়সার ঝুল
আমার আছে দুটো হাত
আমি খাই দই ভাত ,
আমার আছে একটা মুখ
আমার মনে বড় সুখ
আমার আছে একটা মাথা
তাতে আছে গল্প গাঁথা
আমার আছে দুটো কান
তাই তো করি সন্মান
আমার আছে একটা পিঠ
তাতে রাখি কিছু ইট
আমার আছে একটা পেট
তাতে রাখি কিছু ভেট
আমার শরীর বড় নরম
তাই গা হয়েছে গরম ।।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

Leave a Reply