Toyঢাক-প্রান্তিকের গল্প-জয়ঢাক৪৮

likhibo4804

শীতের বিকেল,বেশ ঠান্ডা লাগছে। দোলনায় দুলতে দুলতে থাম্মাকে বললাম, “আচ্ছা  থাম্মা তুমি জানো শীতকালে রোদ্দুর কেন দেরিতে ওঠে আর তাড়াতড়ি চলে যায় ?”

থাম্মা বলল, “নাতো ! ”

আমি বললাম, “শীতকালে ভোর বেলা খুব ঠান্ডা তো,তাই সূর্যি ঠাকরের লেপ ছেড়ে বেরতে ইচ্ছে করে না, দেরি হয়ে যায়। হঠাৎ তার মনে হয় গাছ পালা ফুল পাখিদেরকে রোদ্দুর দিতে হবে,ওদের খুব ঠান্ডা লাগছে,তারপর আকাশের এদিক থেকে ওদিকে দৌড়তে হবে । ও সোয়েটার না নিয়েই দৌড়ে চলে যায়। ওর মা কত বলে, ‘সোয়টার নিয়ে যা।’

“বিকেল হলেই সূর্যি ঠাকুরের ঠান্ডা লাগে,ও তখন লাফাতে লাফাতে বাড়ি চলে যায়। এবার বুঝলে তো থাম্মা শীতকালে কেন দেরিতে রোদ্দুর ওঠে আর তাড়াতাড়ি চলে যায়।”

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply