Toyঢাক- পুরোনো জয়ঢাক-৪৯-পুরোনো বাড়ি-ঋত্বিক- বর্ষা ২০১৫

LIKHIBOMUKUT49

ওই হালিশহরের পুরোনো বাড়িটাতে বড় বড় লোক যেতে ভয় পায়। কিন্ত একদিন আমি আর আমার বন্ধুরা সবাই মিলে সেখানে গেলাম কে কত বীর সেটা প্রমাণ করতে। বাড়িটার বাইরে দাঁড়িয়ে ওরা আমায় একদম উপরের ঘরটায় গিয়ে ওদের দিকে হাত নাড়তে বলল, কিন্তু তার আগে দেখি যে ওরা কয়েকটা সাদা কাপড় নিয়ে বাড়িটার মধ্যে ঢুকে পরল। বেশ! আমিও বুঝে গেলাম যে ওরা আমায় ভয় দেখাবে। আমিও বাড়িটার মধ্যে ঢুকলাম। দেখতে দেখতে আমি ওই উপরের তলার দরজাটা দেখতে পেলাম। হাত দিতে দেখি বন্ধ। তারপর আমি নিচে নেমে এলাম। সামনে দেখি একটা সাদা কাপড়। আমিও বুঝে গেলাম যে ওই সাদা কাপড়ের মধ্যে ওরা, কিন্তু ওরা দাঁড়িয়ে কেন গেল? পিছনে তাকিয়ে দেখি আরো একটা সাদা কাপড়। তারপর আমরা হাবার মতন দৌড়োলাম। হঠাৎ দেখি ওই জিনিসটার নিচে দুটো পা। কাপড়টা টানতে দেখি একটা চেনা জানা লোক। হঠাৎ মনে পড়ল যে একে চোরদের পোস্টারে দেখেছি। আমরা পাঁচজন ওকে ধরলাম। আর অন্যরা পুলিশকে ডাকল।

পুলিশ যাবার পর যখন বাড়ি ফিরছি হঠাৎ ওই দরজাটার কথা মনে হল। কেন যে বন্ধ ছিল কে জানে? উপরের জানলাটার দিকে তাকিয়ে দেখি জানালাটা খোলা আর আর আমি ওখান থেকে হাত নাড়ছি।

ছবিঃ ঋত্বিক

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply