এবারের আর্ট গ্যালারিতে অসামান্য এই ছবিগুলো এঁকেপাঠিয়েছে যথাক্রমে অর্ণা, নিমো, শরণ্যা সিংহ, তিতির, ঐশিকী
এবারের গ্যালারিতে কী যে অসামান্য সুন্দর সব ছবি এঁকেছে সব বন্ধুরা! আশার সূর্য, রূপকথার রামধনু দেশ, হোলিখেলা ঘোড়া, ইশকুলে যাওয়া, না-যাওয়ার কথা আর আশ্চর্য পৃথিবীর সেইসব ছবি দেখলেই মন ভালো হয়ে যাবে। নীচে সেই ছবিরা রইল। চাইলে তুমিও আঁকরে পারো। ছবি এঁকে স্ক্যান করে, কোন ক্লাশে আর কোণ ইশকুলে পড়ো সেইটে লিখে মা/বাবাকে বললেই হবে joydhak@gmail.com এ পাঠিয়ে দিতে। বাস!
১। বড়ো আশার এক সূর্য আর তার বুকদিয়ে উড়ে যাওয়া পাখির দল। এঁকেছে অর্ণা ভট্টাচার্য

২। রূপকথার দেশের রামধনু রাঙানো ছবি পাঠিয়েছে নিমো

৩। মা, মেয়েকে টানতে টানতে স্কুলে নিয়ে চলেছেন আর কাছের খেলা করছে দুটো পাখি। কী মজা ওদের! ওদের স্কুল নেই। আকাশই ওদের স্কুল। এঁকেছে ক্লাশ ওয়ানের ঐশিকী। তার ছবির মানে আমরা বুঝিনি প্রথমে। তখন সে এই কথা বলে পাঠাল।

৪। একটা ঘোড়া রঙ খেলারসময় রঙের বালতিতে পড়ে গিয়েছিল। তারপর যখন সে উঠে দাঁড়াল, তখন তার এই ছবি এঁকে ফেলেছে শরণ্যা সিংহ

৫। আর আরেক শরণ্যা, মানে আমাদের তিতিরপাখি, সে এঁকেছে ফ্লাইং সসারে আসা এক ভিনগ্রহী, আর তার চোখে দেখা এক চমৎকার পৃথিবীর ছবি। সেখানে সব্ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে, রঙবেরঙের গাছেরাও থাকে, তার আকাশে জ্বলে সূর্য আর চমৎকার চাঁদোয়ার মত সেখানে ছড়িয়ে থাকে আকাশগঙ্গা।
