TOYঢাক-গল্প- একটি শুঁয়োপোকার পরিবর্তন-সোমঋক চক্রবর্তী-বর্ষা২০২৩

toydhak85001

একটি শুঁয়োপোকা ছিল, তার নাম সুনিয়া। তার ইচ্ছা ছিল সে নাকি এক মানুষ হবে। কিন্তু সে জানত সে মানুষ হতে পারবে না। তারপর সে নিজের বাড়ির দিকে যেতে লাগল। যেতে যেতে এক ফুল বলল, “আমার বন্ধু ওইখানে উড়ে গেছে। তুমি কি ওকে আমার কাছে এনে দেবে?”

“হ্যাঁ, আমি তোমার বন্ধুকে এনে দেব।”

শুঁয়োপোকা তার বন্ধুটাকে কুড়িয়ে পেল। তারপরে তাকে ফুলের পাশে রেখে দিল। ফুল বলল, “ধন্যবাদ, শুঁয়োপোকা।”

তারপর হঠাৎ সুনিয়া প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গেল। আর সে ভাবল, আমি এবার প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গেছি, আমি এবার উড়তে পারব। তাই সুনিয়া উড়তে লাগল। উড়তে উড়তে নীচ থেকে একটা কুকুর বলল, “ও প্রজাপতিভাই, আমাকে একটা ফল পেড়ে এনে দেবে?”

সুনিয়া বলল, “হ্যাঁ।”

তারপর গাছ থেকে ফল এনে দিল। কুকুর বলল, “ধন্যবাদ।”

শেষে সুনিয়া মানুষে রূপান্তরিত হয়ে গেল আর তখন ভগবান এসে বলল, “কাউকে সাহায্য করলে নিজেরও সাহায্য হয়।”

সুনিয়া এখন সুখে-শান্তিতে থাকে।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply