Toyঢাক- পুরোনো জয়ঢাক ৫০-মন্দারমনি ভ্রমণ-অনন্যা দাস-শরৎ ২০১৫

likhibo5004

অনেক জিনিস আমরা বইতে পড়ি ও লোকমুখে শুনি। কিন্তু নিজের চোখে সেটা দেখতে পাই না। তাই সেটা দেখার জন্য আমরা ভ্রমণ করি। ভ্রমণ করলে অনেক কিছু জানা যায়। এখানে মন্দারমনি ভ্রমন দেওয়া আছে।

এপ্রিল মাসে আমরা মন্দারমনিতে ভ্রমণ করতে গেছিলাম। আমার মা, বাবা, বোন(ছোট) এবং আমি নিজে এখানে ভ্রমণ করতে গেছিলাম। তাছাড়াও আমাদের সঙ্গে বাবার  এক বন্ধু, তার স্ত্রী এবং তার এক পুত্র ছিল। আমরা চারজন আমাদের গাড়িতে এবং ওরা তিনজন ওদের গাড়িতে। সেদিন রাস্তায় খুব ভিড় ছিল। তারপর আমরা সেখা্নকার হীরক-জয়ন্তী নামের একটা হোটেলে ছিলাম। বিকেল বেলায় আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম, সেখানে পা ডুবিয়েছিলাম। আমরা সাতজনেই ওখানে গিয়েছিলাম। তারপর আমরা সবাই হোটেলে ফিরে এলাম। সন্ধে বেলায় আমরা সবাই গল্প করেই কাটালাম। পরের দিন সকালে সমুদ্রে চান করতে গেলাম সাতজন মিলে। খুব আনন্দ করলাম, তারপর আমরা বরবটি চেপে আমরা রোজ ভেলির কাছে সমুদ্রের ধারে অনেক কাঁকড়া দেখলাম। তারপর সমুদ্রে গিয়ে আনন্দে চান করলাম। সেদিন বিকেলে আমরা সমুদ্রের ধারে ক্রিকেট খেলাম, কিছুক্ষণ পর ডাব খেলাম। পরের দিন বাড়ি ফিরে গেলাম।

likhibo5005

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply