ছড়া-স্বপ্ন দেখে সবুজ গাঁও-রওশন মতিন-শরৎ ২০২৩

রওশন মতিনের আরো কবিতা  –     দুটি কবিতা,  ছোট্টো পাখিশৈশবের দিনগুলি নতুন দিনের বার্তাহারিয়ে যাবেশীতের শহর,    এই যে শিশু, বনের রাজা, আমার আছে, এই যে শহর, খোকার স্বাধীনতা

CHHORAswopnodekhe
লাউয়ের ডগা লকলকিয়ে 
আকাশ পানে হাত বাড়ায়, 
অলস-ভীতু বসে বসে
কেবল শুধু ভূত তাড়ায় ।
চোখ মেলে চায় দীপ্ত আশায়
 স্বপ্ন বোনা সবুজ পাতা,
 ঘুম ভাঙা মন তরুন তাজা
 খুলছে নতুন জীবন-খাতা ।
সবুজ পাতা,ভোরের পাখি,
 স্বপ্নডানায় আলোর নাও,
 বুকের ভিতর সাজিয়ে রাখি 
বাংলাদেশের সবুজ গাঁও ।
সবুজ গাঁয়ের সুখী মানুষ
 লাউয়ের লতার স্বপ্ন ঠোঁঠে,
 সেই আগামীর স্বপ্ন দেখা
 নতুন দিনের সূর্য ওঠে ।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply