ছড়া-বিদ্রোহী কবি-রওশন মতিন-বসন্ত২০২৪

রওশন মতিনের আরো কবিতা  –     দুটি কবিতা,  ছোট্টো পাখিশৈশবের দিনগুলি নতুন দিনের বার্তাহারিয়ে যাবেশীতের শহর,    এই যে শিশু, বনের রাজা, আমার আছে, এই যে শহর, খোকার স্বাধীনতা, স্বপ্ন দেখে সবুজ গাঁও

chhoranazrul88
চায়নি সে ধন-মান, চায়নি সে তুচ্ছ-বিত্ত,
অটল পাহাড়ের মতো, তার নির্ভীক চিত্ত,
উজ্জ্বল দু’চোখে উত্তাল স্বাধীনতা দীপ্ত,
পরাধীন শৃংখল ছিঁড়তে সে বিদ্রোহী, ড়্গিপ্ত,
জাগরণী গান গায় বাংলার বুলবুল,
সংগ্রামে বিদ্রোহে, উচুঁশির নজরুল।
পরাধীন শৃংখল ছিঁড়ে স্বাধীনতার সূর্য হেসে-
বেড়ায় ভেসে, ফুল-পাখিদের মুক্ত দেশে।
বোবাকন্ঠে শতব্যথাভার, সিংহের মত বাব্রী চুল,
আমাদের প্রিয় কবি, জাতীয় কবি, বিদ্রোহী নজরুল।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

1 thought on “ছড়া-বিদ্রোহী কবি-রওশন মতিন-বসন্ত২০২৪

Leave a Reply