ছড়ার পাতা-ষষ্ঠী-অমিতাভ প্রামাণিক-জয়ঢাক৪৮

এই লেখকের আরো ছড়া- ষষ্ঠী, বিজ্ঞানের ছড়া১ , বিজ্ঞানের ছড়া২ ,বিজ্ঞানের ছড়া৩ ,বিজ্ঞানের ছড়া ,লুচি কেস,  বিশ্বমোহন, শ্রাদ্ধশেষে ,তেন্ডুলকার ,র্যাপিডেক্স সমাস শিক্ষা   মোয়া ভারত  বেঙ্গল উরু   পানগান , বলছিলাম কি ইশে, এ রোলিং স্টোন,   বারোমাস্যা, বরষা, পাণ্ডবিতর্ক, বেগুনি , লার্নিং,  শাব্দিক, পুষি ও প্যাঁচা ,পলক

chhorashoshthi

খেলা-অজুহাতে হাতি লোফালুফি? সেটা তো ভীষণ বোরিং
ষষ্ঠী তাই আজ হাঙর নাচায়, যেন তা গঙ্গাফড়িং!
সিঙ্গিমামার কেশরটি ধরে বুলিয়ে শেভিং ব্রাশটা
হাজামত করে, কুমিরের ভাঙা দাঁতে সে লাগায় প্লাস্টার।
পিঠের মধ্যে যে জায়গাটায় চুলকানি ওঠে প্রবল,
হাত পৌঁছায় না বলে সেখানে সে খায় সাপের ছোবল।
সুয়েজ ক্যানালে চ্যাঁচাচ্ছিল যা একটা তিমিঙ্গিলে,
ষষ্ঠীচরণ সজ্ঞানে তার বদলিয়ে দিল পিলে।
তার দুধকলা খেয়ে নিয়েছিল র‍্যাট্‌ল্‌ স্নেক না কোবরা –
ষষ্ঠী সেটাকে এক চড় মেরে বানিয়ে ফেলল ছোবড়া।
বাঘের হালুম-এ ভয় পেয়ে এক বাচ্চা হারালো তার দুল,
দশটি মিনিট নিলডাউন হয়ে রক্ষা পেল সে শার্দূল।
একবার সে কী ঘোর মারামারি কিংকং-গডজিলাতে –
ষষ্ঠী দুটোকে দু বগলে চেপে লাগল পাঁচন গিলাতে।
রাস্তার ধারে ল্যাম্পপোস্টটায় হিসি করেছিল কুকুরে,
ষষ্ঠী সেটার কান ধরে টেনে চুবিয়ে রাখল পুকুরে।
খাওয়া নিয়ে লাদেনের গড়িমসি, ষষ্ঠী বল, ওসামা –
সব খেয়ে নিবি।ওসু বলে মাকে,দুটো কমিয়ে দে ধোসা, মা।
এক গোদা হাতি মার্কেটে ঢুকে ধ্বংস করল আড়ত;
সেটাকে বসিয়ে খাতা-পেন দিয়ে বলে, লেখ মহাভারত।
একে টীজ করা? রজনীকান্ত্‌কে চাবকাতো ধরে পারলে –
যেই সে শুনলো বিয়ের জন্যে মা খোঁজ করছে গার্লের,
ষষ্ঠীর সে কী ভয়, দুইবেলা বলে, কী করেছি দোষটি?
ক’দিন আগেই বিয়ে হয়ে গেল, আজকে জামাই ষষ্ঠী!

ছবি- সৌভিক

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply